calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অন্যান্য / এ সপ্তাহের রাশিফল (২২-২৮ এপ্রিল)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

এ সপ্তাহের রাশিফল (২২-২৮ এপ্রিল)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ০৯:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আত্মতুষ্টির অভাব অনুভব করবেন। অপ্রিয় কথা বলার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আত্মসচেতন, প্রাণবন্ত ও ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন। যানবাহনে চলাচলে সাবধনতা অবলম্বন করুন। নিয়মিত শরীরচর্চা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অলসতাকে প্রশ্রয় দেবেন না। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। আর্থিক লেনদেন, বিনিয়োগে খুব সাবধান থাকবেন। শারীরিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ধৈর্য্য এবং একাগ্রতা বৃদ্ধি করুন। শরীরের প্রতি অবহেলা করবেন না। রোমান্টিক সম্পর্ক শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কল্পনাপ্রবণতা ও ভীরুতা আপনার সফলতা লাভের অন্তরায় হবে। ভোজনবিলাসী মানসিকতা পরিহার করুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। প্রাণবন্ত মানসিকতা বৃদ্ধি করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করুন।অলসতা পরিহার করুন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। বাস্তবতা বিবর্জিত আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):  সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর আহার ও নিয়মিত হালকা ব্যায়াম করুন। বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হোন। বুদ্ধিবৃত্তি ও উন্নত চিন্তার জন্য আপনার কাজে সফলতা প্রাপ্ত হবেন। প্রতিটি বিষয়ে প্রো-অ্যাকটিভ থাকুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বন্ধু নির্বাচন ও ব্যবসায়িক পার্টনারশিপে যাচাই করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। অহেতুক সমালোচনা থেকে বিরত থাকুন। মিতব্যয়ী হোন। আবেগ নিয়ন্ত্রণ করুন। সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযমের প্রয়োজন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সুস্বাস্থ্যের জন্য প্রচুর শাকসবজি ও পানি পান পান করুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। সাংঘর্ষিক বিষয়গুলো এড়িয়ে চলুন। গৃহজীবনে যেকোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক বিষয় শুভ সম্ভাবনাময়। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকুন।শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। সংসারের প্রতি যতটুকু সম্ভব সময় বেশি দিন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করবেন না। হতাশ না হয়ে পরিশ্রম বৃদ্ধি করুন। হতাশাকে প্রশ্রয় দেবেন না। প্রেমের বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সন্তান ও প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলুন। সফলতার জন্য শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। প্রিয়জনের সঙ্গে মনের দিক থেকে নানারকম জটিলতায় ভুগতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ। কর্মে সফলতা পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ভাবপ্রবণতাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। সঠিক খাদ্য নির্বাচন করুন ও পরিমিত আহার গ্রহণ করুন। পারিবারিক বিষয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ। স্পষ্ট কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে।প্রতিটি বিষয়ে ইতিবাচক ও প্রাণবন্ত থাকুন।

tag ট্যাগ: #111