calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / আমির,,-গৌরীর বিয়েতে ৩ সন্তান, সাবেক স্ত্রী রিনা ও কিরণের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আমির,,-গৌরীর বিয়েতে ৩ সন্তান, সাবেক স্ত্রী রিনা ও কিরণের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে সম্পন্ন হয়েছে রোববার (৫ জুলাই)। ঘরোয়া পরিবেশে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে এ বিয়ের আসর বসে। এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬ • দুপুর ০২:২৬
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৫১ বার পঠিত

সম্পর্কে থাকা দীর্ঘদিনের বান্ধবী গৌরীকে ভরা বর্ষায় বিয়েতে রূপ দিলেন মিস্টার পারফেকশনিস্ট। বান্দ্রায় নিজের বাড়িতেই পরিবার-পরিজনের উপস্থিতিতে বিয়ে সারলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ‘গালা পার্টি’ নয়, ঘরোয়া আয়োজনে ধুমধাম করেই চারহাত এক হলো। রোববার সকাল থেকেই অবিরাম বৃষ্টি মুম্বাইয়ে। সেই ঝড়বৃষ্টি মাথায় নিয়েই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বিয়েতে এলেন সস্ত্রীক আশুতোষ গোয়ারীকর, রাজকুমার হিরানী। উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। এ ছাড়া অভিনেতার ইন্ডাস্ট্রি-ঘনিষ্ঠরা ছিলেন। ছিলেন তার প্রথম দুই পক্ষের সন্তানরা। কিন্তু তার প্রথম দুই স্ত্রী এলেন কি?

এ অভিনেতার বিয়ের যে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত কিংবা দ্বিতীয় স্ত্রী বলিউড পরিচালক কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে বাড়ি তাদের। জেনেশুনেই কি এদিনের অনুষ্ঠান এড়িয়ে গেলেন তারা? যদিও হাতেগোনা কিছু জাতীয় সংবাদমাধ্যমের দাবি— দুই স্ত্রীই উপস্থিত ছিলেন বিয়েতে। অপর এক সংবাদমাধ্যম দাবি করেছে—রিনা এলেও কিরণ রাও আসেননি। 

তবে কোনো দাবিরই সঠিক প্রমাণ নেই। পাপারাজ্জিরা ঠায় দাঁড়িয়ে অভিনেতার বাড়ির সামনে। প্রত্যেক আমন্ত্রিতের ছবি ও ভিডিও তাদের লেন্সে বন্দি হয়েছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবিও বেরিয়েছে বাইরে। তাহলে কিরণ রাও কিংবা রিনা দত্ত উপস্থিত থাকলে কি একবারও কারও ক্যামেরায় ধরা পড়তেন না তারা? সেই প্রশ্নই উঠছে বারবার। তবে আমিরের সঙ্গে প্রত্যেক স্ত্রী ও সন্তানের মধ্যে যে সুসম্পর্ক আছে, তার প্রমাণ একাধিকবার প্রকাশ্যেই পাওয়া গেছে। 

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমির। ২০০২ সালে তারা বিচ্ছেদ ঘোষণা করেন। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও দুজনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এরপর ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণ রাওকে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেও ইতি টানেন অভিনেতা। ২০২৬ সালে তৃতীয় বিয়ে সারলেন আমির খান।