calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / আহমাদিনেজাদ মুখ খুললেন মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আহমাদিনেজাদ মুখ খুললেন মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ,

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দি থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তিনি এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। ১৪ জুলাই) এক বিবৃতিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:১৪
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৩ বার পঠিত

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরাইলের প্রাথমিক হামলার পর দেশটিতে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল এই উদ্যোগ।

পত্রিকাটির দাবি, মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরাইল গোপনে আহমাদিনেজাদের বাসস্থান ও ভ্রমণ ব্যয় বহন করেছিল। এছাড়া বুদাপেস্টসহ বিভিন্ন বিদেশ সফরের সময় ইসরাইলি অপারেটিভরা তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের শুরুর সময় মোসাদ তেহরান থেকে আহমাদিনেজাদকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এর উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে উৎখাত করে তাকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা।   

এতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি আহমাদিনেজাদের কম্পাউন্ড লক্ষ্য করে চালানো এক ইসরাইলি বিমান হামলায় তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন এবং সাঁজোয়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, হামলার পর একটি কালো পিউজো গাড়ি এসে আহমাদিনেজাদকে নিয়ে ইরানের ভেতরে একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে পত্রিকাটি আরও দাবি করে, গাড়িটি মোসাদের সদস্যরা চালাচ্ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ আহমাদিনেজাদ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের পর প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে আসেন। সে সময় তিনি প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেন।