calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / হামজা লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাবে যোগ দিচ্ছেন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

হামজা লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাবে যোগ দিচ্ছেন ?

ইংল্যান্ডে দীর্ঘ সময় কাটানোর পর নতুন ঠিকানার পথে এগোচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে ভেড়াতে আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৮ বার পঠিত

গত মৌসুমে লেস্টার সিটির মূল দলে না খেলে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছিলেন তিনি। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের পাশাপাশি এফএ কমিউনিটি শিল্ডও জিতেছিলেন হামজা। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে লেস্টারের গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

হামজা শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ সফলভাবে অতিক্রম করে তৃতীয় বাছাইপর্বে পৌঁছেছে। ফলে এই দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও থাকবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।

tag ট্যাগ: #হামজা