calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / বাংলাদেশের বড় জয় মালয়েশিয়াকে গুঁড়িয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বড় জয় মালয়েশিয়াকে গুঁড়িয়ে

ব্যাটিংয়ে অম্ল-মধুর কেটেছে বাংলাদেশ এইচপি দলের। ভালো শুরুর পর ছোটখাটো ধসও দেখে তারা। তবে দলের বিপদে কাণ্ডারি হয়ে দাঁড়ান অধিনায়ক এসএম মেহরব আর আব্দুল গাফ্ফার সাকলাইন। তাদের ব্যাটে ভর করে মালয়েশিয়ার সামনে লড়াকু পুঁজি দাঁড়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:২৯
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৫ বার পঠিত

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের বোলারদের কোনো উত্তর খুঁজে পায়নি সফরকারী ব্যাটাররা। শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে।

রান তাড়ায় নেমে প্রথম বল থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই সফরকারী শিবিরে আঘাত হানেন আবু হায়দার রনি। বড় শট খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি ওপেনার নাজমুস সাকিব। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় ওভারেই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। মিস্ট্রি-স্পিনার রুবেল হোসেনের বল বুঝতেই পারেননি আসলাম খান। ৫ বল খেলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন তিনি।

শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মালয়েশিয়ার দুই ব্যাটার আকিল ওয়াহিদ আর শারভিন মুনিয়ান্দি। সেটি অবশ্য পূর্ণতা পায়নি। ২২ রানের জুটি গড়তেই আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার রাকিবুল হাসানের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মুনিয়ান্দি। ৯ বল খেলে ৩ রান করেন তিনি।