calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অর্থনীতি / চেয়ারম্যানকে অবরুদ্ধ ও নাজেহাল: বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

চেয়ারম্যানকে অবরুদ্ধ ও নাজেহাল: বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটির ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৪৯
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

গতকালের সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিএসইসি সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করে। আজ বুধবার বরখাস্ত হওয়া কর্মকর্তারা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক চিঠি সংগ্রহ করেন।

জানা গেছে, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনারদের চার ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে।

ওই ঘটনার পরদিন বিএসইসি চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ফৌজদারি মামলার পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলা পরিচালিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হওয়া তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মোট ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ২৩ জনের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে অন্য অভিযোগে বরখাস্তের আদেশ থাকায় বাকি ২২ জনের বিরুদ্ধে এই নতুন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো। এর মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৫ জনের বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।

tag ট্যাগ: #বিএসইসি