calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ প্রথম প্রান্তিকে ওমরাহ করেছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

১ কোটি ৫২ লাখের বেশি মানুষ প্রথম প্রান্তিকে ওমরাহ করেছেন

এ বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা প্রায় ৯৫ লাখ। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ • বিকাল ০৩:৫৬
history আপডেট: ২ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

অন্যদিকে, দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা মোটের ৪৬ দশমিক ৫ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন মানুষের সংখ্যা ছিল ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন বা ৫৩ দশমিক ৫ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল প্রায় ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন প্রায় ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেন। একাধিকবার ওমরাহ পালনকারীরা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন। অঞ্চলভিত্তিক হিসাবে মক্কা অঞ্চলে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি- ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন, যা মোটের ৪৩ শতাংশ।

এরপর রয়েছে রিয়াদ অঞ্চল, যেখানে ওমরাহ পালন করেন ২০ লাখ ২৬ হাজার ২৯ জন, অর্থাৎ ২১ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দেশীয় ওমরাহ পালনকারী ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে- ৪১ হাজার ৭১৮ জন, যা মোটের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।

আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন আন্তর্জাতিক ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে, যা ছিল সর্বনিম্ন।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম- ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।

বয়সভিত্তিক হিসাবে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ, মোটের ১৮ দশমিক ৮ শতাংশ। আর ০ থেকে ১৪ বছর বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম- ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, মোটের ২৫ দশমিক ৩ শতাংশ। ৬৫ বছর ও তার বেশি বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম- ২ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন, যা মোটের ৪৯ দশমিক ২ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন, অর্থাৎ ৫০ দশমিক ৮ শতাংশ।