calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী

লাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ইমিগ্র্যান্ট বা অভিবাসন ভিসা দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের এই নীতিকে বেআইনি ও বাতিল ঘোষণা করার পর এই স্থগিতাদেশ প্রত্যাহার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০২:৩১
history আপডেট: ২ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

তালিকায় থাকা ৭৫টি দেশ হলো- বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিসর, এরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ রিপাবলিক, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, টিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

আবেদনকারীদের জন্য বর্তমান নিয়ম ও শর্তাবলি

এই স্থগিতাদেশ উঠে যাওয়ার ফলে উক্ত ৭৫ দেশের নাগরিকরা স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় মার্কিন অভিবাসন ভিসার অনুমোদন পাবেন। তবে এর জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সব সাধারণ শর্তাবলি মেনে চলতে হবে। পূর্বের নীতি চলাকালে ইতোমধ্যে ইস্যুকৃত কোনো ভিসা বাতিল করা হয়নি। এমনকি এই সময়ে নতুন আবেদন জমা ও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত ছিল, কেবল চূড়ান্ত ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছিল।

অন্যদিকে যেসব আবেদনকারীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তাদের কাছে এই ৭৫ দেশের বাইরের কোনো দেশের বৈধ পাসপোর্ট ছিল, তারা আগে থেকেই এই নিষেধাজ্ঞার বাইরে ছিলেন। পাশাপাশি আমেরিকান পরিবার কর্তৃক দত্তক নেওয়া শিশুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় ছাড় দেওয়া হয়। এ ছাড়া পর্যটক, শিক্ষার্থী কিংবা অস্থায়ী কর্মীদের ব্যবহৃত নন-ইমিগ্র্যান্ট ভিসা এই বিধিনিষেধের আওতাভুক্ত ছিল না।

পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৫ দেশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার অর্থ এই নয় যে বিশ্বব্যাপী ইন্টারভিউ স্থগিতের পর্ব শেষ হয়েছে। সাধারণ ভিসা সাক্ষাৎকারের স্বাভাবিক সূচি আবার কবে থেকে পুরোদমে শুরু হবে তা এখনও নির্দিষ্ট করেনি মার্কিন প্রশাসন।