calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / রাজনীতি / দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: আসিফ মাহমুদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান শুরু করার পর এর প্রতিবাদে আজ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:২৫
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতির মাধ্যমে আমি আর্থিক সুবিধা নিয়েছি। অথচ ওই সময়ে বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপির একজন নেতা স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই আমলের ঘটনার দায় এখন আমার ওপর চাপানোর চেষ্টা চলছে।"

রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করতেই বিএনপি এসব করছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "যেদিন সাংবাদিকদের সামনে আমার বিরুদ্ধে তদন্তের বিষয়টি জানানো হয়, সেদিনই দুদকের মুখপাত্র সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংশোধনী পাঠান। সেখানে তিনি বলেন, 'প্রাথমিক সত্যতা' কথাটি ভুলবশত চলে এসেছে এবং ভিডিওতে থাকলে তা এডিট করার অনুরোধ করেন। কিন্তু এর মধ্যেই সারা দেশে আমার চরিত্র হনন সম্পন্ন হয়ে গেছে। আমি দুদককে একটি প্রতিবাদলিপি দিতে বললেও তারা তা করেনি।"

সংবাদ সম্মেলনে দুদক থেকে আনা অন্য দুটি অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।