calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন খোদ পরিচালক নিজেই। সাম্প্রতিক এক...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের পুরোনো সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত একাকিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন সৃজিত। সেখানে জীবনের এই পর্যায়ে এসে স্থায়ী কোনো সঙ্গীর অভাব অনুভব করার কথা জানান তিনি। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উচ্চারণ করেননি, তবে তাঁর এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং ভক্তদের মাঝে প্রশ্ন তোলে।

২০১৯ সালের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজিত ও মিথিলা। বিয়ের পর থেকেই কর্মব্যস্ততার কারণে তাঁদের আলাদা শহরে বসবাস এবং বিভিন্ন সময় দূরত্ব বজায় রাখার বিষয়টি গণমাধ্যমের নজর কেড়েছে। এর আগেও একাধিকবার তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছিল। নতুন এই মন্তব্য সেই পুরোনো গুঞ্জনকেই যেন আবারও নতুন করে উসকে দিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৃজিত বা মিথিলা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

সাক্ষাৎকারের অন্য একটি অংশে সৃজিত তাঁর অতীতের প্রেম ও সম্পর্কগুলো নিয়ে বেশ সাবলীলভাবে কথা বলেন। তিনি জানান, অতীতে প্রেম ভেঙে গেলেও স্বস্তিকা মুখার্জি এবং ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেক প্রেমিকাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও যোগাযোগ এখনও বজায় রয়েছে।

অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, একসময়ে সুস্মিতা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে সব সম্পর্কের নির্দিষ্ট কোনো নাম বা লেবেল থাকতে হয় না বলে মন্তব্য করেন তিনি। সময়ের পরিক্রমায় তাদের সেই ঘনিষ্ঠতা কমে এলেও তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই আছেন। জীবনকে একটি যাত্রার সঙ্গে তুলনা করে সৃজিত রূপক অর্থে বলেন, এই ট্রেন যাত্রায় অনেকেই কিছুদূর গিয়ে নেমে যান, ঠিক যেমন সুস্মিতাও নেমে গেছেন এবং হয়তো অন্য কোনো গন্তব্যের ট্রেনে চড়েছেন।