calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / শিমুল-লামিমা ফের একসঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শিমুল-লামিমা ফের একসঙ্গে

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে ‘ফিমেল’, ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’—একসঙ্গে দেখা গেছে শিমুল শর্মা ও লামিমা লামকে। পর্দায় তাদের রসায়নও বেশ উপভোগ করেছেন দর্শকরা। এবার সেই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন নাটক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৫:৪৪
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

রোমান্টিক-কমেডি ঘরানার নাটকটির নাম ‘চেক আউট’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’

বঙ্গ অরিজিনালের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। এর মূল গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

তবে ধারাবাহিক ও ওয়েব ফিল্মের বাইরেও এর আগে গত বছর ‘শর্টকাট’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শিমুল ও লামিমা। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই জুটি।

‘চেক আউট’ নাটকে শিমুল-লামিমার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা।

আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে নাটকটি।