এর আগে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিল ‘মাস্টার’। রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিল সিনেমাটি। লুক্কার এবারের উৎসবে বিশ্ব চলচ্চিত্রের পরিচিত নির্মাতা ও তারকারাও উপস্থিত ছিলেন। ফলে এমন একটি আসরে বাংলাদেশের সিনেমার এই স্বীকৃতি দেশের চলচ্চিত্রের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতলেও সিনেমাটি এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। অনুমতি পেলেই দেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।