calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / কলকাতাকে জেতালেন রিঙ্কু শেষ বলে ৪ মেরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কলকাতাকে জেতালেন রিঙ্কু শেষ বলে ৪ মেরে

ইডেনে সোমবার রাতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শেষ ওভারে চাপে পড়ে যায়। এ সময় আবারও দলের ত্রাণকর্তা হিসেবে নিজেকে মেলে ধরেন রিঙ্কু সিং। শেষ বলে চার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ মে ২০২৩ • সকাল ০৯:২৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

রানা বলেন, ‘আমি ওকে (রিঙ্কুকে) বলি, নিজের ওপর বিশ্বাস রাখ। তুই যে কাজ করে দেখিয়েছিস (৫টি ছক্কায় ম্যাচ জেতানো), বহু বহু ক্রিকেটার কখনও করে দেখাতে পারবে না। তুই যখন ওই কাজটা করতে পেরেছিস, তাহলে তোর পক্ষে সব সম্ভব।’

নাইট দলনায়ক আরও বলেন, ‘ও যখন ব্যাট করছিল, দর্শকরা রিঙ্কু-রিঙ্কু বলে চিৎকার করছিল। আমার মতে এবছর ও এটা অর্জন করে নিয়েছে। গ্যালারির ওই চিৎকার শুনে আমার গায়ে কাঁটা দেয়। ৬ বছর হয়ে গেল কেকেআরের হয়ে খেলছি।

আগে যখন ইডেনের গ্যালারিকে রাসেল-রাসেল বলে চিৎকার করতে শুনতাম, ভালো লাগত। কেননা আমরা জানতাম রাসেল অনেক কিছু করেছে। এখন রাসেলের পাশাপাশি দর্শকরা যখন রিঙ্কু-রিঙ্কু বলে গলা ফাটায়, আমার ভীষণ ভালো লাগে।'

রাসেলকে নিয়ে রানা বলেন, ‘১০টা ম্যাচ হয়ে গিয়েছিল, আমরা অপেক্ষা করছিলাম রাসেলের ব্যাটে বড় ইনিংস কখন আসবে। কেননা আমরা জানি যে রাসেলের মতো ব্যাটসম্যানের থেকে বড় রান কেবল একটা ইনিংস দূরে। গত ৮-৯ ম্যাচ ধরে আমি ওকে এই কথাটাই বলছি। আজ ও সেটা করে দেখায় এবং আমাদের ২ পয়েন্ট এনে দেয়।'

দলকে জেতাতে রিঙ্কু করেন ১০ বলে ২১ রান আর রাসেল করেন ২৩ বলে ৪২ রান।

tag ট্যাগ: #111