calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / রাজনীতি / এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়

দৈনিক আমার দেশ পত্রিকার প্রেসের সামনে গতরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ • বিকাল ০৩:০৫
history আপডেট: ৯ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। বরং সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

তাঁরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে সংবাদমাধ্যমের কার্যালয়, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার স্বার্থে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তদন্তের ভিত্তিতে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।