calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / জাতীয় / ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি...

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ • রাত ০৮:৪০
history আপডেট: ৭ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর বলেন, ‘বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, বিকেলে শাহবাগ থানার ওসিসহ অ্যাম্বুলেন্স মালিকদের সঙ্গে মিটিং করা হয়েছে। সেখানে বিষয়টি সুরাহা করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে।

এর আগে, হাসপাতালটির চত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করে আসছিল ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। আজ সন্ধ্যা পর্যন্ত চলে তাঁদের এই কর্মসূচি।