calendar_today সোমবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপ-প্রধান ◆ লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক এমপি গ্রেফতার ◆ ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির ◆ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা ◆ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ◆ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◆ বড় সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে পুলিশ ◆ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভায় বসছে মজুরি বোর্ড ◆ ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ?
home হোম / আন্তর্জাতিক / যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপ-প্রধান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপ-প্রধান

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো মাত্রার হুমকির কার্যকর জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৬:২৮
history আপডেট: ৫৪ মিনিট আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

যেকোনো সময়, যেকোনো স্থানে যেকোনো ধরনের হুমকির জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি। খবর আল জাজিরার।

ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মোস্তফা ইজাদির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের এবং যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।’

মোস্তফা ইজাদি আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু শত্রুদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট স্পিকার বর্তমান এই অচলাবস্থাকে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন।