calendar_today রবিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ • ২২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ? ◆ দুই লাখের নিচে ২২ ক্যারেটের ভরি,স্বর্ণের দামে ফের বড় ধস ◆ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ ◆ হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি ◆ বৃষ্টির বাধায় ফাইনাল পরিত্যক্ত, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা পাকিস্তানের ◆ ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ◆ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◆ নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
home হোম / আন্তর্জাতিক / ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস,

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ • বিকাল ০৩:০৭
history আপডেট: ৬ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

এর আগে হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার এবং বাহরাইনের প্যাট্রিয়ট রাডারে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। ওই ফুটেজে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়, তারা যেন এবারও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি অস্বীকার করে বিবৃতি দেয়। এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা ও জুফায়ার এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

 

এছাড়া ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দাবি করেছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটির কারণে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

 

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায় এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সিভিল ডিফেন্সের দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন পঞ্চম নৌবহরের আবাসস্থল বাহরাইন একাধিকবার হামলার শিকার হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরা।