calendar_today রবিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ • ২২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ? ◆ দুই লাখের নিচে ২২ ক্যারেটের ভরি,স্বর্ণের দামে ফের বড় ধস ◆ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ ◆ হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি ◆ বৃষ্টির বাধায় ফাইনাল পরিত্যক্ত, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা পাকিস্তানের ◆ ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ◆ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◆ নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
home হোম / রাজনীতি / ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:৩১
history আপডেট: ৮ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত
রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্পর্কে তিনি বলেন, ঘনঘন রাজনৈতিক বিপর্যয় ঘটলে উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হতে পারে। টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে এলডিসি উত্তরণের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পোশাক খাতের সমস্যা জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ খাতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই নানা সমস্যার মধ্যে রয়েছে। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করা গেলে সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শ্রমিকরাও উপলব্ধি করতে পারবেন যে শিল্পটি টেকসই রাখা তাদের নিজেদের স্বার্থের সঙ্গেও জড়িত। পোশাকশিল্প সংকটে পড়লে এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে।

জাতীয় জীবনে সুস্থ বিতর্কের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন, বিরোধ ও মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হলে শুধু নিজের মত প্রকাশ করলেই হবে না, বিপক্ষের যুক্তিও মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজকে আরও যুক্তিবাদী হতে হবে এবং ভিন্নমতসহ সবার মতামতকে যথাযথ মর্যাদা দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।