calendar_today রবিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ • ২২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভিডিও ফুটেজ প্রকাশ ইরানের হামলায় দুটি মার্কিন প্যাট্রিয়ট রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস, ◆ ৫৫ বছরেও টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ◆ এনসিপির সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ◆ আ.লীগ সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে ? ◆ দুই লাখের নিচে ২২ ক্যারেটের ভরি,স্বর্ণের দামে ফের বড় ধস ◆ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ ◆ হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি ◆ বৃষ্টির বাধায় ফাইনাল পরিত্যক্ত, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা পাকিস্তানের ◆ ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ◆ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◆ নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
home হোম / আন্তর্জাতিক / হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হরমুজ প্রণালি কঠিন কিছু নয় পুনরায় খুলে দেওয়া : আব্বাস আরাঘচি

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ • সকাল ০৯:৪৯
history আপডেট: ১২ ঘণ্টা আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, আরাঘচি আরও বলেছেন- যুক্তরাষ্ট্র যতক্ষণ না ‘নিজেদের ভুল স্বীকার করছে’ ও ‘পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো পূরণ করছে’, ততক্ষণ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির ‘কোনো সমাধান নেই’। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন। গাজার এই পরিস্থিতিকে তিনি ‘নীরব গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। 

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন- দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে বিবেচনা করছে তেহরান। তিনি বলেন, ‘আমরা এই অর্থনৈতিক অবরোধকে একটি শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করি ও এই অবরোধ ভাঙতে আমরা যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি বলেও উল্লেখ করেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান ‘কোনো অবস্থাতেই’ দেশের বাইরে রপ্তানি করা হবে না।