calendar_today শুক্রবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ • ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভারতীয় মন্ত্রীর হুমকি ও সহিংসতার প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ◆ ফেসবুকে পদত্যাগের ঘোষণার পর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বোরহান গ্রেফতার ◆ গোপালগঞ্জে ১৫ দিনের সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি ◆ দল নয়, দেশের স্বার্থে ঐক্যের ডাক তারেক রহমানের ◆ বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল ◆ মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে ◆ ভারতে মারা যাওয়া সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ◆ আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী ◆ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী ◆ মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১, মেঘনায় নিখোঁজ ১ ◆ ককটেল বিস্ফোরণ ঢাকার সিএমএম আদালতের সামনে , আইনজীবী আহত ◆ কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
home হোম / তথ্য ও প্রযুক্তি / মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন সাইবার বুলিংয়ের শিকার হলে

[object Object]

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:৩৫
history আপডেট: ১০ ঘণ্টা আগে
timer ১০ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা জরুরি-সাইবার বুলিংয়ের জন্য ভুক্তভোগী কখনোই দায়ী নন। বরং এমন পরিস্থিতিতে কী করা উচিত এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা প্রয়োজন, তা জানা থাকলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তানভীর হাসান জোহা। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা। তাঁর পরামর্শ অনুযায়ী, সাইবার বুলিংয়ের শিকার হলে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি এবং এ ধরনের পরিস্থিতিতে অভিভাবকদের কী করণীয়, তা তুলে ধরা হলো।

সাইবার বুলিংয়ের শিকার হলে যে ৯টি ভুল এড়িয়ে চলবেন

১. ভয়ে মেসেজ ও ছবি মুছে ফেলা

অনেকেই আতঙ্ক বা লজ্জায় অপরাধীর পাঠানো মেসেজ, ছবি ও চ্যাট মুছে ফেলেন। এতে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ হারিয়ে যেতে পারে। তাই কোনো কিছু মুছে ফেলার আগে তারিখ ও সময়সহ স্ক্রিনশট এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা উচিত।

২. অপরাধীর সঙ্গে তর্কে জড়ানো

হুমকি বা হয়রানির জবাবে অপরাধীর সঙ্গে ঝগড়া করা কিংবা বারবার অনুরোধ করা পরিস্থিতি আরও জটিল করতে পারে। তাই অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলা জরুরি।

৩. ব্ল্যাকমেইলারের শর্ত মেনে নেওয়া

অনেক সময় অপরাধীরা দেখা করা, আরও ব্যক্তিগত ছবি পাঠানো, টাকা দেওয়া কিংবা সম্পর্কে ফিরে যাওয়ার জন্য চাপ দেয়। ভয়ে তাদের দাবি মেনে নেওয়া উচিত নয়। কারণ এতে তাদের ব্ল্যাকমেইল করার প্রবণতা আরও বাড়তে পারে।

৪. কাউকে কিছু না জানিয়ে একা সামলানোর চেষ্টা

পরিবারের বকাঝকা বা সামাজিক সম্মানের ভয়ে অনেক মেয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। এতে অপরাধীরা আরও বেশি সুযোগ পায়। তাই বিশ্বস্ত অভিভাবক বা কাছের কারও সহযোগিতা নেওয়া জরুরি।

৫. প্রমাণ সংরক্ষণের আগেই অপরাধীকে ব্লক করা

অপরাধীর অ্যাকাউন্ট ব্লক করার আগে তার প্রোফাইলের লিংক, ব্যবহারকারীর নাম, মেসেজ ও হুমকির স্ক্রিনশট সংরক্ষণ করা উচিত। একইভাবে নিজের অ্যাকাউন্ট বন্ধ করার আগে প্রয়োজনীয় প্রমাণ নিরাপদে রাখতে হবে।

৬. পাল্টা হুমকি বা হ্যাকিংয়ের চেষ্টা

বন্ধুকে দিয়ে অপরাধীকে হুমকি দেওয়া কিংবা নিজে হ্যাক করার চেষ্টা করা বিপদ বাড়াতে পারে। এতে উল্টো আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

৭. অপরিচিত উদ্ধারকারীর সাহায্য নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেকে হ্যাকার বা সাইবার অপরাধ থেকে উদ্ধারকারী হিসেবে পরিচয় দেন। পরিচয় যাচাই না করে তাদের ব্যক্তিগত তথ্য, ছবি বা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দেওয়া বিপজ্জনক। এদের কেউ কেউ উল্টো ব্ল্যাকমেইল করতে পারে।

৮. পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করা

কাউকে নিজের পাসওয়ার্ড বা এককালীন গোপন নম্বর দেওয়া যাবে না। অপরিচিত কোনো লিংকে ক্লিক করাও ঝুঁকিপূর্ণ। এতে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তথ্য চুরি হতে পারে।

৯. নিজেকে দোষী ভেবে মানসিকভাবে ভেঙে পড়া

সাইবার বুলিংয়ের কারণে অনেকে খাওয়া-দাওয়া, ঘুম ও পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেন। নিজেকে দায়ী না করে পরিবারের সহযোগিতা নেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সন্তান সাইবার বুলিংয়ের শিকার হলে অভিভাবক যা করবেন

১. বকাঝকা না করে পাশে দাঁড়ান

সন্তান হয়রানির কথা জানালে প্রথমেই শান্ত থাকতে হবে। তাকে দোষারোপ না করে আশ্বস্ত করুন। বলুন, ‘তুমি আমাকে জানিয়েছ, এটাই ঠিক কাজ। আমরা একসঙ্গে সমস্যার সমাধান করব।’

২. ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করুন

অপরাধীর মেসেজ, ছবি, প্রোফাইলের লিংক, ব্যবহারকারীর নাম এবং ঘটনার তারিখ ও সময় সংরক্ষণ করুন। মূল মেসেজ ও অন্যান্য প্রমাণও অক্ষত রাখুন।

৩. অপরাধীর সঙ্গে দরকষাকষি করবেন না

সন্তানের হয়ে অপরাধীর সঙ্গে যোগাযোগ, অনুরোধ বা সমঝোতার চেষ্টা করবেন না। এতে অপরাধী আরও সুযোগ নিতে পারে।

৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন

পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের হটলাইন ০১৩২০০০০৮৮৮ অথবা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করে সহায়তা চাওয়া যায়। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে ফোন করুন। প্রয়োজন অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি বা মামলা করুন।

৫. সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সুরক্ষিত করুন

সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করুন এবং অপরিচিত ডিভাইসে লগইন করা আছে কি না, তা পরীক্ষা করুন। পাশাপাশি প্রোফাইলের গোপনীয়তা সেটিংস হালনাগাদ করুন।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানকে জানান

ঘটনার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ জড়িত থাকলে বা সেখানে ছবি ও হুমকি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। কোনো ছবি বা বার্তা পেলে তা যেন কেউ শেয়ার না করে, সে বিষয়ে সতর্ক করুন।

৭. ছবি ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নিন

ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি থাকলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত অভিযোগ জানান। ১৮ বছরের কম বয়সে ধারণ করা ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে পড়া ঠেকাতে ‘টেক ইট ডাউন’ সেবার সহায়তা নেওয়া যেতে পারে।

৮. সন্তানের মানসিক অবস্থার খোঁজ রাখুন

সন্তানের ঘুম, খাওয়াদাওয়া, আচরণ, মেজাজ ও পড়াশোনার প্রতি আগ্রহে পরিবর্তন হচ্ছে কি না, খেয়াল রাখুন। প্রয়োজন হলে পেশাদার কাউন্সেলরের সহায়তা নিন।

৯. সচেতনতা ও আস্থার পরিবেশ তৈরি করুন

সন্তানের সঙ্গে অনলাইন নিরাপত্তা নিয়ে নিয়মিত কথা বলুন। তাকে বোঝান, অনলাইনে কেউ হুমকি বা চাপ দিলে ভয় না পেয়ে পরিবারের কাছে জানাতে হবে। এ জন্য তাকে কখনো শাস্তি দেওয়া হবে না-এই বিশ্বাস তৈরি করা জরুরি।

পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ

সাইবার বুলিংয়ের ঘটনায় ভুক্তভোগীর নীরবতা অপরাধীদের আরও সাহসী করে তুলতে পারে জানিয়ে তানভীর হাসান জোহা বলেন- পরিবারের উচিত অভিযোগ শোনার পর প্রথমেই ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, প্রমাণ সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা। মনে রাখতে হবে, একটি মেয়ে হয়রানির শিকার হওয়ার পর মুখ খুলবে কি না, তা অনেকাংশেই নির্ভর করে পরিবারের প্রথম প্রতিক্রিয়ার ওপর।