বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো বহিঃশত্রুর হুমকি এবং অভ্যন্তরীণ নাশকতা ও সহিংসতা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা অবিলম্বে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতী আজহারুল ইসলাম এবং সেক্রেটারি মুফতী শরীফ উল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুর্শিদুল আলম, মুফতি আজহারুল ইসলাম আজমি, মুফতি শফিক সাদী, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মুফতি মুহাম্মাদুল্লাহ আল হোসাইনী, মুফতি সাকিবুল ইসলাম কাসেমী, মুফতি ইমাম উদ্দিন, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাওলানা মাহফুজ মোসলেহ এবং মাওলানা সাইফুল ইসলামসহ ঢাকা মহানগর ও যাত্রাবাড়ী জোনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।