ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত এক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড, (সেন্টকোম)। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ সক্রিয়ভাবে টহল দিচ্ছিল। তবে সোমবার সেগুলো ধ্বংস করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওমান উপসাগরে ইরানের
সেন্টকোম আরও অভিযোগ করেছে, গত কয়েক দশক ধরে ওমান উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরান হামলা ও হয়রানি চালিয়ে আসছিল। তাদের ভাষ্য অনুযায়ী, এই সামরিক অভিযানের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাবিগুলোর স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি