বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক অভিজিৎ দীপকে, সঙ্গে আরও দুই নেতা

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে দলটির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় তাঁদের আটক করা হয়। একই কর্মসূচিকে কেন্দ্র করে এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

কেন বিক্ষোভের ডাক?

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে দলটি এ কর্মসূচি ঘোষণা করে।

দলটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং এতে ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। 

আটকের প্রতিবাদ, মুক্তির দাবি

অভিজিৎ দীপকে ও অন্য দুই নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, পরিকল্পিতভাবে তাঁদের আটক করা হয়েছে, যাতে তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে না পারেন।

দলটি আটক নেতাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। তবে তাঁদের আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এবং আটকের পরবর্তী আইনি অবস্থার তথ্য এখনো স্পষ্ট নয়।

দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভ ও আটকের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। 

See More

Latest Photos