‘মুঘল ইতিহাস মোছার আগে কাবাব-কোর্মা খাওয়া ছাড়ুন’: হিন্দুত্ববাদীদের খোঁচা টুইঙ্কল খান্নার

Total Views : 15
Zoom In Zoom Out Read Later Print

ভারতের ইতিহাস থেকে মুঘল আমলের ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করা কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীকে লক্ষ্য করে তীব্র ও রসাত্মক খোঁচা দিয়েছেন সাবেক বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খান্না। যাঁরা মুঘল ইতিহাসকে ইতিহাস পাঠ্যবই থেকে বাদ দিতে চান, তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলে ব্যঙ্গাত্মক কলাম লিখেছেন তিনি।

নিজের নিয়মিত কলাম ‘মিসেস ফানিবোনস’-এ টুইঙ্কল লিখেছেন, ইতিহাস থেকে মুঘলদের মুছে ফেলার প্রক্রিয়ার শুরুটা রাজনৈতিক আন্দোলন দিয়ে না করে দৈনন্দিন দুপুরের খাবারের থালা থেকেই করা উচিত। তাঁর মতে, যাঁরা মুঘলদের ঘৃণা করেন, তাঁদের উচিত অবিলম্বে মেন্যু থেকে কাবাব, কোফতা কিংবা কোর্মার মতো বিখ্যাত পদগুলো বর্জন করা।


মুঘল রন্ধনশৈলীর প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও মন্তব্য করেন, মুঘলদের অবদানকে অস্বীকার করলে এখন থেকে পাতে আর আসল বা নকল ‘মোগলাই পনির’ রাখারও কোনো সুযোগ থাকবে না।


টুইঙ্কল খান্নার এই স্পষ্টভাষী ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একদল তাঁর বুদ্ধিমত্তা ও সাহসী রসবোধের ভূয়সী প্রশংসা করলেও, কট্টরপন্থীদের একাংশ তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

See More

Latest Photos