calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অপরাধ / কলেজছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে , সহযোগীসহ চীনের নাগরিক গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

কলেজছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে , সহযোগীসহ চীনের নাগরিক গ্রেফতার

রাজধানীর উত্তরায় বিয়ের প্রলোভনে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক চীনা নাগরিক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

গ্রেফতার ব্যক্তিরা হলেন- অভিযুক্ত জি সেন (৫৮) ও তার সহযোগী হীরা চাকমা (২৫)। 

কলেজছাত্রীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জি সেন ওই তরুণীকে বিয়ের প্রলোভন ও চীনে নিয়ে যাওয়ার কথা বলে আটকে রেখে ধর্ষণ করেছেন। এমন অভিযোগ পাওয়ার পর জি সেনকে সহযোগীসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই কলেজ ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ওই ছাত্রী পরিবারের হেফাজতে আছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম  বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেফতারের পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি সে বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হীরা চাকমা। 

ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে চীনের নাগরিক জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন কলেজছাত্রীকে ধর্ষণ করেন সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবারো ধর্ষণ করা হয় তাকে।

রোববার কলেজছাত্রীকে একটি কফি শপে নিয়ে যান সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান ওই ছাত্রী। ঘটনাটি পুলিশকে জানানো হলে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।

tag ট্যাগ: #1111