calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অপরাধ / তরুণীর জীবন গোপন ভিডিওর ফাঁদে বিপর্যস্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

তরুণীর জীবন গোপন ভিডিওর ফাঁদে বিপর্যস্ত

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মো. মানিক নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। এর মধ্যে দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে প্রেমিক। কিন্তু তরুণী বিয়ের কথা বললেই শুরু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

ফেসবুকে ভিডিও ছড়ানোর ঘটনায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির বিশেষায়িত তদন্ত ও অভিযান (সংঘবদ্ধ অপরাধ-দক্ষিণ) শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাগর সরকার  বলেন, ভুক্তভোগীর অভিযোগ– বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্তরঙ্গ সময় কাটানোর পর তাঁর আপত্তিকর কিছু ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। সার্বিক তদন্ত ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে।

তদন্ত সূত্র জানায়, চলতি বছরের ৬ এপ্রিল দুপুরে তরুণীকে ফোন করে জানানো হয়, তাঁর ফেসবুক আইডির স্টোরিতে একাধিক অশালীন ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে একই নামের আরেক আইডি থেকে মেসেঞ্জার গ্রুপে ওইসব ভিডিও পোস্ট করা হয়েছে। তখন ভুক্তভোগী কল করলে মানিক বলে, ‘আরও ৫০টি ভিডিও ছাড়ব, তুই যেন সমাজে মুখ দেখাতে না পারিস। তুই কী করতে পারিস আমি দেখব।’ 

তরুণী জানান, রাজধানীর ভাটারায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। মানিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তখন প্রেমিক এসে তাঁকে নিয়ে যায়। সেদিন থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক বাসায় থাকতে শুরু করেন। তবে মানিক বিয়েতে রাজি হচ্ছিল না। এর মধ্যে তিনি জানতে পারেন, প্রেমিকের স্ত্রী-সন্তান রয়েছে। এ নিয়ে অশান্তি চরমে উঠলে তিনি সম্পর্কচ্ছেদ করে চলে যেতে চান। কিন্তু গোপন ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তাঁকে থাকতে বাধ্য করা হয়। সেই সঙ্গে চালানো হয় যৌন নিপীড়ন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন, তাঁকে বিয়ের কোনো ইচ্ছাই নেই মানিকের। উল্টো তাঁর জীবন ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তার। কারণ মানিক মাদকাসক্ত এবং তেমন কিছু করে না। তাই স্ত্রীকে পেশাদার যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে সেই টাকা হাতিয়ে নিতে চায়। 

তরুণী বলেন, ‘এখন বাইরে বের হলে সবাই কেমন দৃষ্টিতে তাকায়। ইঙ্গিতপূর্ণভাবে কানাঘুষা করে।’

মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইর বিশেষায়িত তদন্ত ও অভিযান (সংঘবদ্ধ অপরাধ-দক্ষিণ) শাখার এসআই সুহৃদ দে বলেন, ছদ্ম পরিচয়ে অর্থাৎ ভুক্তভোগীর নাম ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোয় মানিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধ প্রমাণ হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মানিকের বক্তব্য পাওয়া যায়নি। সে পলাতক বলে জানা গেছে।

tag ট্যাগ: #111