calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / অপরাধ / স্টেশনের বুকিং সহকারী গ্রেপ্তার কালোবাজারি চক্রে টিকিট সরবরাহ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্টেশনের বুকিং সহকারী গ্রেপ্তার কালোবাজারি চক্রে টিকিট সরবরাহ,

রেলের টিকিট কালোবাজারির অভিযোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকা থেকে রেলওয়ের আরও এক টিকিট বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বুকিং সহকারী নুর আলম মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৬:১০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৮৪ বার পঠিত

এসপি আনোয়ার হোসেন জানান, তিনি প্রতিদিন স্টেশনে ডিউটিতে এসেই নিজের বুকিং আইডি দিয়ে অনলাইন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে রাখতেন। এর পর ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কালোবাজারি চক্রের কাছে পৌছে দিয়ে লভ্যাংশসহ টাকা বুঝে নিতেন।

তিনি জানান, এসব টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহ করতেন। নুর আলম নিজের আইডি ছাড়াও অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়েও টিকিটে রাখতেন। নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। এছাড়া গভীর রাতে কাওলা হাজী ক্যাম্পের সামনে টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ইতোপূর্বে র‌্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত টিকিট কালোবাজারি চক্রকে নুর আলম নিয়মিত ট্রেনের কালোবাজারির টিকিট সরবরাহ করতেন বলে স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা।

tag ট্যাগ: #111