calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / বলিউড অভিনেত্রীর পোস্ট গাজার মুসলমানদের সমর্থনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বলিউড অভিনেত্রীর পোস্ট গাজার মুসলমানদের সমর্থনে

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনে প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ করছে ইসরাইল। বেশি হামলা হচ্ছে ফিলিস্তিনের গাজায়। গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ • বিকাল ০৫:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৩০ বার পঠিত

এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।

গাজার মুসলমানদের সমর্থনে সংহতি প্রকাশ করে ১৮ জুন বুধবার মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই, সিপিআই (এমএল), সমাজবাদী পার্টিসহ কয়েকটি সংগঠন সমাবেশের আয়োজন করেছে। 

সেই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে সমাবেশের পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরার এই পোস্টার শেয়ারের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ট্রোল করছেন। কেউ কেউ স্বরাকে পহেলগাঁও ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন।

একজন লিখেছেন, পহেলগাঁওয়ের জন্য তো এসব করেননি।

আরেকজন লিখেছেন, পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়ায় খ্রিস্টান, সুদানে খ্রিস্টান, পাকিস্তানে হিন্দুরা, খ্রিস্টান ছাড়া, এটি কেবল এটি নিয়ে উদ্বিগ্ন।

একজন লিখেছেন, 'প্যালেস্তাইনে যান'।

অন্য একজন লিখেছেন, 'কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন?