calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / গেম অব থ্রোনস’ তারকা,হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

গেম অব থ্রোনস’ তারকা,হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন ‘

ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। এই তারকা সম্প্রতি তার কাজ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। এছাড়া তার অভিনীত সবশেষ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:১৫
history আপডেট: ৯ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৯৭ বার পঠিত

নতুন সিরিজের অভিজ্ঞতা তুলে ধরে ক্লার্ক জানান, তার আগের অনেক প্রকল্পের তুলনায় এবার কাজের গতিশীলতা ছিল সম্পূর্ণ ভিন্ন।  ‘গেম অব থ্রোনস’খ্যাত এই তারকা বলেন, ‘এটি সত্যিই বড় একটি বিষয়। আমার বেশিরভাগ কাজেই সহশিল্পী হিসেবে একজন পুরুষ থাকতেন-প্রেমিক বা স্বামী চরিত্রে। কিন্তু এখানে (পনিসে) এই জগতে আমরা মাত্র দুজন নারী এবং আমাদের মধ্যে একটি আবেগঘন বোনের সম্পর্ক তৈরি হয়েছে। পর্দায় এমন সম্পর্ক খুব কমই দেখা যায়। আর এটাই ছিল কাজটি করতে চাওয়ার অন্যতম প্রধান কারণ। আমি জানতাম এটি মজার একটি কাজ হবে।’ 

তবে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান সত্ত্বেও এমিলিয়া ক্লার্ক মনে করেন, হলিউডে লিঙ্গ বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। তার ভাষায়, ‘লিঙ্গ বৈষম্য এখনো বজায় আছে।  ধীরে ধীরে উন্নতি হলেও এখনো সেখানে একটি বড় বেতন বৈষম্য রয়েছে। তবে পশ্চিমা সমাজে আমরা এখন নারীদের মানসিক শ্রমকে স্বীকৃতি দিতে শুরু করেছি। নারীরা ঘরে ও বাইরে যে কাজ করে, তার স্বীকৃতিই আজ পরিবর্তনের অন্যতম কারণ।’ 

তিনি আরও জানান, পরিস্থিতি বদলাচ্ছে ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রেই বৈষম্য সংস্কৃতির গভীরে জায়গা করে নিয়েছে।  ক্লার্ক বলেন, ‘আমরা ভাগ্যবান যে এমন এক সংস্কৃতিতে বাস করছি, যেখানে নারীদের কথা বলার সুযোগ রয়েছে। কিন্তু পৃথিবীর সব নারীর ক্ষেত্রে বিষয়টি এমন নয়।’ 

‘গেম অব থ্রোনস’-এর মাধ্যমে বিশ্বব্যাপী তিনি যে খ্যাতি পেয়েছেন সেটা তার জীবনে ধীরে ধীরে প্রভাব ফেলেছিল বলেও জানান ক্লার্ক। অভিনেত্রী বলেন, ‘শুরুতে মানুষ আমাকে চিনত আমার চরিত্রের চেহারার জন্য, কারণ পরচুলাসহ সেই লুক বাস্তব জীবনের আমার চেহারা থেকে পুরোই আলাদা ছিল। আর যেহেতু সিরিজটি ফ্যান্টাসি ঘরানার, তাই মানুষের প্রতিক্রিয়াও ছিল অনেকটা হ্যালোইন পোশাকের মতো ভিন্ন ধরনের।’ 

তবে সিরিজের শেষ দিকের সিজনগুলোতে এই খ্যাতি তার জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায় বলে স্বীকার করেন ক্লার্ক। 

গেম অব থ্রোনসের কারণে তাকে কি ধরনের খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছিল উল্লেখ করে এ তারকা বলেন, ‘শেষ কয়েকটি সিজনে আমার প্যানিক অ্যাটাক হচ্ছিল। আমি মানুষকে ভালোবাসি, মানুষের সঙ্গে আড্ডা দিতে চাই। কিন্তু কখনো কখনো খ্যাতি সেই স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে। সময়ের সঙ্গে সঙ্গে যখন আমি আর সিরিজটিতে ছিলাম না, তখন পরিচিতিও কিছুটা কমে গেছে। খ্যাতি আসে, আবার চলে যায়- কিন্তু গুরুত্বপূর্ণ হল, এটিই যেন সকালে ঘুম থেকে ওঠার একমাত্র কারণ না হয়।’