calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির
home হোম / বিনোদন / বটগাছ হয়ে থেকো:তুমি আমার জীবনে মৌসুমী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বটগাছ হয়ে থেকো:তুমি আমার জীবনে মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন। প্রথম সিনেমাতেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ তারকা জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬ • সকাল ০৯:৫১
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪০০ বার পঠিত

একটা সময় সিনেমার শুটিং করতে গিয়েই গড়ে ওঠে তাদের মধ্যে সখ্যতা-প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এ তারকা দম্পতি। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথচলা তাদের। বর্তমানে মায়ের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।  অন্যদিকে দেশে রয়েছেন ওমর সানি। 

তাদের মাঝে দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে তারা ঠিকই একে অপরের জন্য ভালোবাসা ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। বুধবার (৬ মে) ছিল ওমর সানীর ৫৫তম জন্মদিন। এই দিনে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা গেছে মৌসুমীকে। এরপর স্বামীর উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’

এখানেই শেষ নয়, আবেগঘন কণ্ঠে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’

অন্যদিকে স্ত্রী মৌসুমীর ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি অভিনেতা ওমর সানী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে ওমর সানী লিখেছেন— ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমী, তোমার জন্য দোয়া।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। 

১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। বর্তমানে দেশে একাই রয়েছেন তিনি। ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করেছেন এ অভিনেতা।