calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / সারা বাংলা / সোনারগাঁ অংশে তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সোনারগাঁ অংশে তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় একটি চলন্ত গাড়ি বিকল হয়ে যাওয়ার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের একটি বড় অংশে এই যানজট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬ • দুপুর ০১:০৩
history আপডেট: ৫ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬৮ বার পঠিত

মহাসড়কের চৈত্র স্ট্যান্ড এলাকায় আটকে থাকা বাধন পরিবহনের যাত্রী আসলাম মিয়া জানান, তিনি দীর্ঘ ৩০ মিনিটেরও বেশি সময় ধরে একই স্থানে আটকে আছেন। যানজটের তীব্রতায় গাড়ি একদমই নড়াচড়া করছে না। অন্যদিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এক পরিবহন চালক শাহাবুদ্দিন জানান, মহাসড়কে হুট করে এমন স্থবিরতা দেখে প্রথমে তারা ধারণা করেছিলেন সামনে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেছে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো.  শামীম শেখ যানজটের সত্যতা নিশ্চিত করে জানান, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে আমাদের (সোনারগাঁ) অংশে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। তবে ইতিমধ্যে বিকল হওয়া গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যানজটও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।