calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / ছেলে কারাগারে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছেলে কারাগারে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে

চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন ২০২৬ • বিকাল ০৩:৫৪
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

সোমবার (৮ জুন) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন দুপুর দেড়টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি। 

এ ঘটনায় ইউছুফের বোন রোকেয়া বেগম বাদী হয়ে সোমবার (৮ জুন) শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন। মামলার ভিত্তিতে ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।