calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / সুনামগঞ্জে বিজিবির বড় অভিযান: প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ জব্দ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সুনামগঞ্জে বিজিবির বড় অভিযান: প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ • রাত ০৮:০৬
history আপডেট: ১৭ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত পিলার ১২২৩-এর বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে পেচাকোণা এলাকায় ২৮ বিজিবির সদস্যরা চিরুনি অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন। একই সময়ে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত পিলার ১২০৪/৮-এর বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া একই উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১২০২/৪-এর বাংলাদেশের অভ্যন্তরে বারিকের টিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন। অভিযানে জব্দকৃত মোট মদের পরিমাণ ও বিস্তারিত বিবরণ নিম্নরূপ:

• মোট ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

• জব্দকৃত মদের আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান বলে জানা গেছে।

২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বলেন,

"মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।"

তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।