নতুন দাম অনুযায়ী, আজ রোববার সকাল থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।