calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / সারা বাংলা / ৫০ হাজার টাকা ঋণ নিয়ে মাত্র ১৫ হাজার! গ্রাহক পেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৫০ হাজার টাকা ঋণ নিয়ে মাত্র ১৫ হাজার! গ্রাহক পেলেন

বর্গাচাষি হিসেবে মিলন মণ্ডলের নামে ৫০ হাজার টাকা ঋণ বরাদ্দ দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট শাখা কর্তৃপক্ষ। সেই টাকা উত্তোলনও হয়েছে। কিন্তু, মিলন মণ্ডল পেয়েছেন মাত্র ১৫ হাজার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ জুলাই ২০২৩ • সকাল ১০:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২ বার পঠিত

জগদীশপুর গ্রামের আবুল হাশেম মণ্ডল বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শুকুরেরহাট শাখায় রয়েছে একটি দালাল সিন্ডিকেট চক্র। তারা সাধারণ মানুষের ঋণের টাকা আত্মসাৎ করছেন, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আবদুল খালেক মিয়া বলেন, মিলন মণ্ডলের ঋণের টাকা আত্মসাৎ করেছে দালাল চক্রটি। ঋণের পুরো টাকা তুলে মিলনকে দিয়েছে মাত্র ১৫ হাজার। দালাল সিন্ডিকেটের সদস্যরা বাকিটা আত্মসাৎ করেছে।

অভিযুক্ত দালাল চক্রের সদস্য আজিজুল ইসলাম বলেন, ‌‌'মিলন মণ্ডলের সাথে চুক্তি হয়েছিল ঋণের অর্ধেক টাকা দিতে হবে। আমরা তাকে তার চাহিদামতো টাকা দিয়েছি। সে এখন পুরো টাকাটা চাচ্ছে।' তিনি আরও বলেন, 'টাকাগুলোর মধ্যে আহম্মদ মেম্বার নিয়েছেন ১২ হাজার, খরচ বাবদ আমি নিয়েছি ৩ হাজার, বাকি টাকা ব্যাংকের লোকদের দিতে হয়েছে। আমার করার কিছু নেই।'

অভিযোগের বিষয়ে আহম্মদ মেম্বার বলেন, 'মিলন মণ্ডলের ঋণের বিষয়ে আমি ব্যাংকে সুপারিশ করেছি। ঋণ নেওয়ার আগে মিলন মণ্ডল আমার কাছে ১২ হাজার টাকা ধার নিয়েছিল, আমি ওই ধারের টাকা নিয়েছি।'

মিলন মণ্ডলের বাবা আবদুল কাদের মণ্ডল আক্ষেপ করে  বলেন, 'লোনের (ঋণের) ট্যাকা দিয়া একটা রিকশা কিনতে চাইছিল মোর ছইলটা। কিন্তুক সেইটা আর হইলো না।' তিনি আরও বলেন, '৫০ হাজার টাকার মধ্যে মিলন পাইছে ১৫ হাজার। দালালেরা সউগ (সব) ট্যাকা ভাগ করি নিচে। কিন্তু, ব্যাংকে লোনের ট্যাকা গুলাতো হামাকেই পরিশোধ করবার নাগবে। এখন হামরা কার কাছে বিচার দেমো, বাবা?'

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শুকুরেরহাট শাখা ব্যবস্থাপক খন্দকার লিমন হাবিব সব অভিযোগ অস্বীকার করে  বলেন, 'এই শাখায় দালালের কোনো স্থান নেই। আমরা মিলন মণ্ডলকে ঋণের ৫০ হাজার টাকা বুঝিয়ে দিয়েছি। ব্যাংকের বাইরে তাদের কিছু হয়ে থাকলে, সেটার দায়ভার ব্যাংক বহন করবে না।'

tag ট্যাগ: #1111